সারা দেশ

কেরানীগঞ্জে কালিন্দী ও কলাতিয়ায় শাহীন আহমেদের ব্যাপক গণসংযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সমাবেশ ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সময় তিনি দেশব্যাপী সরকারের উন্নয়নমূলক কাজ ও সাফল্যের বার্তা সবার মাঝে তুলে ধরছেন।

শিক্ষাক্ষেত্রে পর পর দুই বারের দেশ সেরা এই উপজেলা চেয়ারম্যান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার হাল ধরতে চান। যে কারনে প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোন না কোন এলাকায় নৌকার পক্ষে প্রচার চালিয়ে আসছেন। এলাকায় ঘন ঘন তার উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এ আসনের রাজনীতির মাঠ। চাঙ্গা হয়ে উঠেছেন দলের নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় আজ ১১ নভেম্বর শনিবার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কালিন্দী ও কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ চালিয়েছেন শাহীন আহমেদ। সকাল ১১টা থেকে কালিন্দী ইউনিয়নের চড়াইল ও ভাংনা এলাকার বিভিন্ন অলিতে গলিতে চলে এ গণসংযোগ। পরে বিকেল চারটা থেকে গণসংযোগ করেন কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া বাজারসহ তৎসংলগ্ন বিভিন্ন এলাকায়। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আরো একবার ক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.জামিল হোসেন,ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,কালিন্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, কালিন্দী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন,সাধারণ সম্পাদক মাসুদ রানা,স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম বিপ্লব,রাজু আহম্মেদ ইতি,মো.ফয়সাল,মীর আশ্রাফুল আনোয়ার আনাস, ইউপি সদস্য মো.হারুনর রশিদ,মো.শাহীন, মো.আরিফুল ইসলাম,মেরাজ হোসেন,মাহবুবুর রহমানসহ কালিন্দী ও কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads