সারা দেশ

কোটালীপাড়ায় চাকরি পেলেন ৪৩ ভিক্ষুক

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১ মে, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪৩ জন ভিক্ষুককে পূর্ণবাসন করতে একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকুরি দেয়া হয়েছে। একই সাথে অবলম্বন নামের ওই প্যাকেজিং ফ্যাক্টরির উদ্বোধন করা হয়।

আজ শনিবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে ফিতা কেটে “অবলম্বন” নামে এ প্যাকেজিং ফ্যাক্টারীটির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে তিনি ৪৩জন ভিক্ষুকের হাতে শ্রমিক হিসাবে তাদের নিয়োগপত্র তুলে দেন। এসময় তিনি ফ্যাক্টরিটি ঘুরে দেখেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বর মাস থেকে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সরকারি অর্থায়ণে এ প্যাকেজিং ফ্যাক্টারীর নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসের শুরুর দিকে ৭ লাখ টাকা ব্যয়ে এ ফ্যাক্টারীর নির্মাণ কাজ শেষ হয়। এই ৪৩ জন ভিক্ষুক এখন থেকে এই ফ্যাক্টারীতে কাজ করবেন। তাদেরকে প্রতিমাসে তিন হাজার টাকা করে বেতন দেওয়া হবে। এসব ভিক্ষুকের হাত এখন থেকে হয়ে উঠবে কর্মজীবীর হাত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads