ময়মনসিংহের গফরগাঁওয়ে একরাতে তিন কৃষকের ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীরাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নে এসব চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ১১টি গরুর দাম প্রায় পনের লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান।
জানা যায়, মঙ্গলবার গভীরাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের পাচবাগ গ্রামের কৃষক সোহাগ মিয়ার দুধের গাভীসহ ৪টি গরু, বাহার উদ্দিন মাষ্টারের ৪টি ষাড় ও নলচিড়া গ্রামের আজু মিয়ার গোয়াল ঘর থেকে থেকে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এলাকায় গরু চুরির প্রবণতা দিন জ্যামিতিক হারে বাড়ছে। কৃষকদের মাঝে বিরাজ করছে গরু চোরির আতঙ্ক । সাম্প্রতিক কয়েক মাসধরে পাগলা থানা এলাকার কৃষকরা রাত জেগে তাদের গোয়াল ঘর পাহারা দিচ্ছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামান বলেন, গরু চুরির বিষয়টি আমার জানা নেই।তবে খোজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





