গফরগাঁওয়ে জেডিসি পরীক্ষার্থীকে ২৬ দিন ধরে গণধর্ষণ

গণধর্ষণ

প্রতীকী ছবি

অপরাধ

গফরগাঁওয়ে জেডিসি পরীক্ষার্থীকে ২৬ দিন ধরে গণধর্ষণ

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে জেডিসি পরীক্ষার্থীকে (১৩)অপহরণ করে ২৬ দিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (০১ নভেম্বর) ভোরে উপজেলার দাইরগাঁও মাদ্রাসার সামনে রাস্তার অচেতন অবস্থায় ফেলে রেখে যাওয়ার পর ফজরের নামাজের সময় মুসল্লিরা ওই ছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। পরে ওই মাদ্রাসা ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

অভিযুক্তরা হলেন, দুই সন্তানের জনক বিপ্লব মেকার (৪৪), দুই সন্তানের জনক ওয়াশির খাঁ (২৬) ও দুই সন্তানের জনক শারফুল শেখ (২৫)।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার কলুরগাঁও গ্রামের এক দিনমজুরের কন্যা ও দাইরগাঁও দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী (১৩)কে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো দাইরগাঁও গ্রামের বিপ্লব মেকার। বিষয়টি তার বাবা-মাকে জানালে ওই ছাত্রী বাবা বখাটে বিপ্লব মেকারকে উত্যক্ত করতে নিষেধ করে। এতে বিপ্লব ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়।

পরবর্তীতে গত ০৬ অক্টোবর রোববার সন্ধ্যায় একটি সিনজি করে বিপ্লব, ওয়াশির ও শারফুল ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে।

এ ঘটনার পরপরই অপহৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও পাগলা থানা পুলিশকে মৌখিকভাবে জানানোর পাশাপাশি থানায় একটি জিডি করা হয়। কিন্তু দীর্ঘদিনেও ওই ছাত্রীকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘদিন ধরে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করে অপহরণকারীরা। শুক্রবার ভোরে দাইরগাঁও দাখিল মাদ্রাসার সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় অপহরণকারী তিন যুবক। পরে ফজরের নামাজের সময় মুসল্লিরা ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনার শিকার মাদ্রাসা ছাত্রীর বাবা বলেন, ‘আমি অসহায় মানুষ, টাকা পয়সা কিছুই নাই। আমার মেয়ের ধর্ষণের বিচার চাই। এদের নামে আগেও নারী নির্যাতনের মামলা আছে। এরা প্রভাবশালী, এদের কেউ কিছু করতে পারে না।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের কারা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সেইসাথে ওই মাদ্রাসা ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে আরো জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads