সারা দেশ

গলচিপায় শিক্ষক পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

  • ''
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০২৪

গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দ্বীপ অঞ্চল চরবিশ্বাস ও চরকাজল দুই ইউনিয়নের মধ্যে স্থানে অবস্থিত মহাবিদ্যাপীড হাজী কেরামত আলী ডিগ্রী কলেজের তিন শিক্ষক পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। সোমবার আনুমানিক সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন। কলেজ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুর ইসলাম, সহকারী অধ্যক্ষ বাবুল আক্তার, প্রভাষক এনামুল হকের পদত্যাগের দাবি জানিন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন পর্যন্ত দুর্নীতিবাজ, স্বার্থনেশী এ তিন অধ্যাক্ষ আলিমুউজ্জামান স্যারকে এতোদিন কলেজে ঢুকতে দেয়নি এবং কোন কার্যক্রম করতে দেয়নি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম উল্টো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে সম্মান হানি ও অপমান অপদস্থ করেন। রাজনীতির বেড়াজালে আটকে থাকা হাজী কেরামত আলী ডিগ্রী কলেজটিকে উন্মুক্ত করতে দুর্নীতিবাজ তিন শিক্ষককে পদত্যাগের দাবি জানায় এবং এই শিক্ষকদের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। অপরদিকে অধ্যক্ষ আলিমুউজ্জামান আনুষ্ঠানিক ভাবে যোগদান করায় কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads