গিনেজ বুকে নাম লেখাতে নবীনগরে হায়দারের ২৮ ফুটের কলম!

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

গিনেজ বুকে নাম লেখাতে নবীনগরে হায়দারের ২৮ ফুটের কলম!

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০২০

খানজাহান আলী চৌধুরী, নবীনগর প্রতিনিধি

গিনেজ বুকে নিজের নাম তুলতে গাছ দিয়ে ২৮ ফুট দৈর্ঘ্যের একটি কলম তৈরি করে চারদিকে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেরর আব্দুল্লাহ আল হায়দার নামের এক যুবক। কলমের গায়ে আরবিতে আল্লাহর পবিত্র ৯৯ নাম ও আল কোরআনের ১১৪টি সুরার নাম ও খোদাই করে লিখেছেন ওই যুবক। এ ঘটনা এলাকায় এখন 'টক অব দ্য নবীনগর' এ পরিণত হয়েছে।

জানা গেছে, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের বাসিন্দা হায়দার প্রায় দুই মাস এই কলমটি তৈরি করেছেন। হিসাব বিজ্ঞানে স্নাতক করা হায়দার ইতোমধ্যে কলমটিকে বিশ্বের সর্ববৃহৎ বল পয়েন্ট কলম হিসেবে স্বীকৃতি পেতে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদনও করেছেন। এ বিষয়ে কলমটির রূপকার হায়দার জানান, কলমটি সেগুন গাছ দিয়ে তৈরি করা হয়েছে। ৭৮ কেজি ওজনের এই কলমের দৈর্ঘ্য ২৭ দশমিক ৮ ফুট (৮ দশমিক ৪৭ মিটার) ও এর প্রস্থ ১৮ ইঞ্চি। বৃহৎ এই কলমের গায়ে আল্লাহর পবিত্র ৯৯ নাম ও ১১৪টি সুরার নাম ছাড়াও কলমের মুখে ‘আল্লাহু আকবর’ এবং সুরা আলাকের দুটি আয়াত খোদাই করে লেখা রয়েছে।

কলমটি তৈরির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, কলম প্রস্তুতের জন্য ২৫ ফুট দৈর্ঘ্যের একটি সেগুন গাছ ২৮ হাজার টাকায় ক্রয় করি। এরপর সেটি বাড়িতে এনে পরিষ্কার করে ছাদের ওপর গাছটি শুকাই। তারপর গাছটি দুইভাগে কেটে এরমধ্যে ২৫ ফুট দৈর্ঘ্য ও আধা ইঞ্চি স্টিলের পাইপ স্থাপন করে গাছটি আঠা দিয়ে যুক্ত করেরঙকরি। কলমের নিপ তৈরির কাজে সহযোগিতা করেছেন মাস্টার ক্রাফট ম্যানশিপের হেড ট্রেইনার জাহিদ হোসেন। আর নির্ভুল আরবি লেখার যাচাইয়ের কাজে সহযোগিতা করেছেন সদর উপজেলার বিরামপুর উত্তরপাড়ায় অবস্থিত মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম বিন সাইদ এবং সদর উপজেলার নরসিংসারে জোবায়দা খাতুন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল্লাহ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads