সারা দেশ

গুরুদাসপুরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, ১২ মন পঁচা মরিচ ধ্বংস

  • গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০২১

নাটোরের গুরুদাসপুর উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে চানাচুর ফ্যাক্টারি, পেট্রোলের দোকান ও দুইটি মসলা মিলকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ১২ মন পঁচা মরিচ ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফাইফ স্টার মসলা মিলকে ২০ হাজার, নটরাজ মসলা মিল ১০ হাজার, ফকির চানাচুর ফ্যাক্টরিকে ৫ হাজার ও পেট্রোল ডিজেলের দোকানি কামরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই রাজশাহীর পরিদর্শক রকিবুল হাসান রিপন ও আবুল কাইয়ুম এবং উপজেলা সহকারী (ভূমি) মো. আবু রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল জানান, আইন অমান্য করে চাঁচকৈড় বাজারের মসলা মিলে পঁচা মরিচ ভাঙানো হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে তাদের জরিমানা করা হয় এবং পঁচা মরিচ ধ্বংস করা হয়। এছাড়া অসাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি পেট্রোলের দোকানে পরিমাপে কম দেওয়ায় তাদের কাছে থেকে জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads