দুর্ঘটনা

গুলশানে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি, ২০২১

রাজধানীর গুলশানে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। 

আজ রোববার ভোর ৫টার দিকে সুবাস্তু শপিংমল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুলশান থানার এসআই সিনথিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভোরের দিকে একটি চলন্ত পিকআপের ধাক্কায় ওই পথচারী নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads