গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘরের নির্মাণ কাজ পরিদর্শন

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘরের নির্মাণ কাজ পরিদর্শন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই, ২০২১

গোপালগঞ্জে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সোমবার সকাল থেকে দুপুরে পযর্ন্ত গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা, মধুপুর ও মানিকদাহ এলাকার নির্মাণাধীন ঘর ও চলমান কাজ পরিদর্শন করেন। এসময় সুবিধা ভোগীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন এবং নির্মাণ কাজের ক্রুটি ও নির্মিতব্য কাজের তদারকি করেন।

এ সময় আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহি অফিসার রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রকল্পে সুবিধাভোগীদের ঘরের অঙ্গিনায় বিভিন্ন গাছ রোপনসহ কুটির শিল্পের মাধ্যমে পণ্য উৎপাদন করে সকলকে স্বাবলম্বী হওয়ার আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads