সারা দেশ

গোয়ালন্দে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুলাই, ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মাঠ চত্ত্বরে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা শিক্ষা অফিসার আ. মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় তেনাপচা কাজী মোনাক্কা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে চরবালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-১গোলে পরাজিত করে নলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads