মিঠাপুকুরে রথযাত্রা অনুষ্ঠিত

ঠাপুকুর উপজেলায় কৃষ্ণপুর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মিঠাপুকুরে রথযাত্রা অনুষ্ঠিত

  • মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুলাই, ২০১৯

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী সারাদেশের ন্যায় এই প্রথম মিঠাপুকুর উপজেলায় কৃষ্ণপুর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রতন চন্দ্র মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বাবু নিরাঞ্জন মহন্ত ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য মানবাধিকার কর্মী বাবু বিধুরঞ্জন চন্দ্র বর্মন ও মিঠাপুকুর কেন্দ্রীয় কালী মন্দির এর সাধারণ সম্পাদক বাবু তপন কুমার সরকার।

আলোচনা শেষে বিনয়াবনত পরিবেশন করেন বৈষ্ণব চরণ প্রত্যাশী দীন সেবক ও ভক্তবৃন্দ। রথযাত্রাটি কৃষ্ণপুর কালীবাড়ি মন্দির হতে শঠিবাড়ি সাহাপাড়া গিয়ে অবস্থান করবে। আগামী ১১ জুলাই আবার উল্টো রথযাত্রা করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads