ঘুর্ণীঝড় বুলবুলের আঘাতে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার সড়কের পাশের গাছপালা উপড়ে পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ২০টি গ্রামীন সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কগুলো ভেঙ্গে পড়ার কারণে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে মরণ ফাঁদের। এর মধ্যে সদ্য নির্মিত সড়ক রয়েছে ১০টি। ক্ষতি হয়েছে প্রায় ২৫ কোটি টাকার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার মাহিলাড়া মঠ-বাহাদুরপুর সড়ক, দিয়াসুর প্রাইমারী স্কুল - বাংলাবাজার সড়ক, দিয়াসুর হাজিরপুল- আকনবাড়ি সড়ক, পৌরসভার শেষমাথা-কালনা প্রাইমারী স্কুল সড়ক, বার্থী- ভালুকশী সড়কসহ ২০টি পাকা সড়কের পাশে রোপিত শতশত গাছ সড়কসহ উপড়ে পড়েছে। সড়কগুলো ভেঙ্গে ও ধসে পড়ার কারণে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে মরণ ফাঁদের। এর মধ্যে সদ্য নির্মিত সড়ক রয়েছে ১০টি। ঘুর্ণঝড় বুলবুল সংঘটিত হওয়ার প্রায় ২মাস অতিবাহিত হলেও সড়কগুলো সংস্কার করা হয়নি। এখনও অপসারন করা হয়নি অধিকাংশ সড়কের পাশের উপড়ে পড়া গাছ।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোঃ অহেদুর রহমান জানান, বুলবুলের আঘাতে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার বাস্তার পাশের গাছপালা উপড়ে পড়ে ২০টি গ্রামীণ সড়কের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির বিবারনাদি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হবে বলে উপজেলা প্রকৌশলী জানান।





