দক্ষিণ আমেরিকা

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ যেদিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ৮ এপ্রিল।  ওই দিন সূর্যকে কিছু সময়ের পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ।  এর ফলে দিনের বেলায়ও রাতের মতো অন্ধকার নেমে আসবে।  মার্কিন সরকারের মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ৮ এপ্রিল বেলা ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে।  সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা থেকে।  ওইদিন পৃথিবীর এ তিন অঞ্চলে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ।  ফলে রাতের মতো অন্ধকার নেমে আসবে।

এ ছাড়া চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

প্রতি ১৮ মাস পরপর পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে চাঁদ।  এর ফলে পৃথিবীর বুকে সূর্যের আলো পড়া বাধাগ্রস্ত হয়। ফলে কিছু সময়ের জন্য সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।

bk-asif

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads