জাতীয়

চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২২

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না-এমন ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads