চাঁদপুরে 'ক্যাসিনো' সেলিমের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির ছ্বি

সারা দেশ

মেঘনায় বালু উত্তোলন বন্ধের দাবি

চাঁদপুরে 'ক্যাসিনো' সেলিমের বিরুদ্ধে মানববন্ধন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০২২

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনকারী ক্যাসিনো সেলিম চেয়ারম্যান গ্রেপ্তারের দাবীতে মানববব্ধন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর শহরের কালিবাড়ী শপথ চত্বর এলাকায় সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ভিটেমাটি ছাড়া অসহায় ছিন্নমূল নারী-পুরুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্বারক লিপি প্রদান করতে গিয়ে তারা সেলিম চেয়ারম্যানের লোকজেনর তোপের মুখে পড়ে স্মারকলিপি দিতে পারেননি। পরে বাধ্য হয়ে অসহায় শত শত নারী পুরুষ ডিসি অফিস থেকে ফিরে আসে।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। তিনি প্রায় এক দশক মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে জানান ছিন্নমূল পরিবারের লোকজন।

এদিকে, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় নদীতে সব ধরণের ড্রেজার ও বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় চাঁদপুর জেলা প্রশাসন ও নদী রক্ষা কমিটির পক্ষ থেকে। সে আদেশ অমান্য করে গত ২৪ মার্চ বালু উত্তোলন করায় সেলিম চেয়ারম্যানের এসব কাজে নিয়োজিত ২২জন ও ১১টি ড্রেজার জব্দ করে টাস্কফোর্স। আটকদের ১জন কম বয়স্ক হওয়ায় ছেড়ে দেয়া হয় এবং বাকী ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads