চাটমোহরে মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

পাবনার চাটমোহরে ঐতিহ্যবাহী বোঁথর চড়ক মন্দির পরিদর্শন করেন রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত সহকারী ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি।

প্রতিনিধির পাঠানো চবি

সারা দেশ

চাটমোহরে মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০১৯

পাবনার চাটমোহরে ঐতিহ্যবাহী বোঁথর চড়ক মন্দির পরিদর্শন করলেন রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত সহকারী ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বোঁথর চড়ক মন্দির পরিদর্শন শেষে তিনি পূজা দেন।

পরে সহকারী হাই কমিশনার শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে পৌর শহরের হরিসভা, দোলবেদীতলা, পুরাতন বাজারে কালি মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। এছাড়া দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনের নেয়া নিরাপত্তার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি সেখ নাসীর উদ্দিন, পাবনার সিনিয়র সাংবাদিক ড. নরেশ মধু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সাংগঠনিক সম্পাদক কিংকর সাহাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads