চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার তাপমাত্রা পারদ আবারো বাড়তে শুরু করেছে। গতকাল শুক্রবার (২৩ মে) চুয়াডাঙ্গার দুপুর ৩ টায় তাপমাত্রার পারদ রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ০ (শূন্য) ডিগ্রি সেলসিয়াস।
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম বাড়ায় জনজীবনে অস্বস্থি নেমে এসেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, টানা ১৯ দিন (০৬ মে থেকে ২৩ মে পর্যন্ত) চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৪ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে উঠা নামা করছিল।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত ৬ মে থেকে ২৩ মে পর্যন্ত ৩৪ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে উঠানামা করছিল। সবশেষ আজ শুক্রবার (২৪ মে) দুপুর ৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ০ (শূন্য) ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৪৬ শতাংশ।
তিনি আরও জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশী থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্থি লাগছে।
চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে অধিকাংশ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এই জেলায়। চলতি মৌসুমে গত ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।





