চুয়াডাঙ্গায় বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চুয়াডাঙ্গায় বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপিত

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অক্টোবর, ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় দৈ‌নিক বাংলা‌দে‌শের খবর প‌ত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপিত হ‌য়ে‌ছে। বাংলা‌দে‌শের খবর প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি শামসু‌জ্জোহা পলা‌শের সভাপ‌তি‌ত্বে গতকাল রোববার বি‌কেল সাড়ে ৪টায় দামুড়হুদা প্রেসক্লাব মিলানায়ত‌নে সং‌ক্ষিপ্ত এক আ‌লোচনা সভা শে‌ষে প্রতিষ্ঠাবা‌র্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ফের‌দৌস ওয়া‌হিদ, বি‌শেষ অ‌তিথি হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন দামুড়হুদা প্রেসক্লা‌বের সভাপ‌তি এম, নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখ‌তিয়ার হো‌সেন বকুল, ৭১ টি‌ভির চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি এম, এ মামুন।

এছাড়া বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্রনিক্স মি‌ডিয়ায় সাংবা‌দিকরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads