সারা দেশ

চুয়াডাঙ্গায় সোনাসহ প্রায় দু’কোটি টাকার মাদক আটক

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২১

গত এক সপ্তাহে সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ ৪ জন চোরাচাল‍ানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন (বিজিবি)।

চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান, তার সার্বিক দিক-নির্দেশনায় গত ২১ ফেব্রুয়ারি রোববার থেকে ২৭ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত একসপ্তাহে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ ৪ জন চোরাচালানকারীকে আটক করেছে।

তিনি আরও জানান, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, সোনার বার ২ কেজি ৪১৬ গ্রাম, ২৫১ বোতল ফেন্সিডিল, ২১ কেজি গাঁজা, ১০৯ বোতল মদ, ৪ গ্রাম হেরোইন, বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ঔষধ, মোবাইল ফোন, নগদ টাকা ইত্যাদি। একই সময় বিজিবি সদস্যরা ৪ জন জন চোরাচাল‍ানকারীকে আটক করেছে।

আটককৃত মালিক বিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং মালিকসহ আটককৃত চোরাচালানকারী মালামাল ও মাদকদ্রব্যসহ দর্শনা ও মেহেরপুর থানায় আসামিদের হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads