চৌদ্দগ্রামে কর্মহীন ১১০ পরিবারের মাঝে ‘ভালোবাসার উপহার সামগ্রী’ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে কর্মহীন ১১০ পরিবারের মাঝে ‘ভালোবাসার উপহার সামগ্রী’ বিতরণ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মে, ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় হোম কোয়ারেন্টিনে থাকায় কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় ১১০ পরিবারের মাঝে 'ভালোবাসার উপহার সামগ্রী' বিতরণ করেছে কালিকাপুর ইউনিয়নের ২নং বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেমের অনুমতিক্রমে স্থানীয় মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন।

ইউপি মেম্বার তৌহিদুল ইসলাম স্বপন হাজারীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ২নং বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর রিয়াজ, সহ-সভাপতি আবদুর রহমান ডালিম, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হাজারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ অর্থ সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, মোঃ সুজন, আবদুল আজিজ হৃদয়, জিয়াদ হোসেন, সাব্বির হোসেন, সোহরাব হোসেন, মোঃ ফাহাদ, মমিন, বেলাল ও মিজানসহ আরও অনেকে।

পরে সংগঠনের সদস্য ও যুবকরা গরীব, অসহায় এবং কর্মহীন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী হস্তান্তর করেন। অসহায় পরিবারের সদস্যরা প্রবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের দেয়া অর্থায়নে ভালোবাসার উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads