চৌদ্দগ্রামে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন কিনলেন তিন প্রার্থী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন কিনলেন তিন প্রার্থী

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। আজ রোববার উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা চেয়ারম্যান পদে আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান পদে এবিএম এ বাহার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা আখতার নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র গ্রহন করেন। বর্তমানে তারা তিনজনই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র গ্রহণকালে পৌর মেয়র মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মার্চ রোববার চৌদ্দগ্রামসহ ১২২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads