কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ও বাতিসা ইউনিয়নের ১২টি গ্রামের আড়াই শতাধিক গরীব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনসার্ন।
এ উপলক্ষে আজ শুক্রবার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ক্লাবের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মিরাজুল ইসলাম জুয়েল।
সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ মোতাহের উদ্দিন মোল্লা, জেলটেক্স নীটওয়ার লিঃ এর কোয়ালিটি কন্ট্রোলার মোঃ নুরুল ইসলাম, দুবাই প্রবাসী মু. শরীফুল ইসলাম, ছাত্রনেতা নাজমুল হাছান মজুমদার, বেলাল হোসাইন, আবদুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চৌদ্দগ্রামের গণ মানুষের মুখপত্র ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’।





