গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষেন অধিদপ্তর অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ২টি কসমেটিক ও ১টি মুদির দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে এ অভিযান চালায়।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস জানান, নকল প্রসাধনী বিক্রির অপরাধে টরকী বন্দরে সৈয়দ নাজমূল হোসেনকে ৫ হাজার ও সোহেল মৃধাকে ৩ হাজার এবং দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় মুদি দোকান্দার জালাল উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষেণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমী রানী মিত্র।





