জাবিতে ছাত্রলীগ সভাপতি হলে নেতাদের তান্ডব

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

জাবিতে ছাত্রলীগ সভাপতি হলে নেতাদের তান্ডব

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১ মাস যাবৎ বর্তমান সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্ব অমান্য করে নতুন হল কমিটির দাবিতে ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে। এরই জের ধরে সাংগঠনিক গতিশীলতা প্রতিষ্ঠায় ছাত্রলীগ নেতাদের মধ্যে অন্তঃকোন্দল প্রকাশ্যে দেখা গেছে। প্রায়ই সভাপতি হলের নেতাকর্মীদের সঙ্গে অন্য হলগুলোর নেতাকর্মীদের মনোমালিন্য লক্ষ্য করা যাচ্ছে।

গতকাল বুধবার মধ্যরাতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জাবির সার্বিক পরিস্থিতি। সভাপতির আ ফ ম কামালউদ্দিন হলে শাখা ছাত্রলীগের কয়েকজন সিনিয়র নেতার নেতৃত্বে ১৫/২০ জন নেতা-কর্মী হল গেট ভাঙার তান্ডব চালায়। এরপর পরই হলের সভাপতি মো জুয়েল রানার অনুসারী নেতা-কর্মীরা তাদের মুখোমুখি অবস্থান নেয়। এসময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় উভয় পক্ষের মধ্যে। কিছুক্ষন পর অন্যান্য হলের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যায়।

অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ যুগ্ম সাধারন সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ দাস, সহ-সভাপতি অভিজিত নন্দী, সহ -সভাপতি মিজান, বায়েজিদ রানা, নাইমসহ আরো ১৫/১৬ জন নেতা-কর্মী হামলার চেষ্টা করে। এসময় তারা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নেতাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।আমরা তদন্ত করে দেখছি বিষয়টা।

উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ন কমিটি, হল কমিটি না দেওয়া, সাধারন সম্পাদকের ক্যাম্পাস ত্যাগ ইত্যাদি বিভিন্ন কারনে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে জাবি ছাত্রলীগের মধ্যে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads