জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা কারাগারে

সংগৃহীত ছবি

আইন-আদালত

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২০

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার দুপুরের পর হাইকোর্ট থেকে এ পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছায় বলে জানা গেছে।

তবে এটিএম আজহারের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে রায় পেলে রিভিউ করব।

এর আগে খালাস চেয়ে আজহারুল ইসলামের করা আপিল আংশিক মঞ্জুর করে ৩১অক্টোবর রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। ওইদিন আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পেয়েছেন আজহার।

এছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads