টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের জরুরি সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের জরুরি সভা

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২০

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়ামে জরুরি সভাটি হয়।

সভায় পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভপতি জগলুল হালদার ভুতু বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। টঙ্গীবাড়ীতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হবে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি পালন করা হবে। বাংলাদেশে এখন করোনা ভাইরাস দেখা দিয়েছে। তাই সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা বাদশা শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায়, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো: নাহিদ খান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নুর মোহাম্মদ শেখ, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন মনা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads