মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ৪ টি বসত-ঘর ও ১ টি টেইলার্সের দোকান বিধ্বস্ত হয়েছে।
আজ বুধবার সকাল ৬ টায় এ ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামের বাসিন্দা সুলতান শেখ, রুহুল কাজী, রহিম শেখ ও জুয়েল শেখের ৪ টি বসত-ঘরের টিনের চালা উড়ে গেছে ঝড়ে।
একই গ্রামের জহির শেখের টেইলার্সের দোকান বিধ্বস্ত হয়েছে।
এ বিষয়ে ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা জানান, ঝরে ক্ষতিগ্রস্থরা আমার কাছে এসেছিল, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখেছি।
উপজেলা প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে লোক পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।





