মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার ভোর রাতে উপজেলার আড়িয়ল বাজারে মশার কয়েল থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনায় মো: হাসান মাদবরের মুদি দোকান, কাশেম শেখের চায়ের দোকান, মো: আলীর কাচা মালের দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মো: হাসান মাদবর জানান, ১২ লাখ টাকার মামামাল সহ দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। কাশেম শেখ জানান, দোকানে থাকা সিগারেট, বিস্কুট সহ ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মো: আলী জানান- কাচামাল সহ দোকানটিতে ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানিয়রা। মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান- ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে।





