সারা দেশ

টেকনাফে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২২

“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: পারভেজ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ডঃ ভবসিন্ধু রায় ও উপজেলা মুক্তি যুদ্ধা কমান্ডার জহির আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআান তেলাওয়াত করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম মাওঃ রেজাউল করিম। উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: পারভেজ চৌধুরী বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। জাতির ভবিষ্যত প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং ঐতিহাসিক স্বাধীনতার মর্মবাণী তুলে ধরার আহবান জানান। অনুষ্ঠান শেষে রচনা চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিন জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads