ডাকসু নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

ডাকসু নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে: শিক্ষামন্ত্রী

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ম সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হওয়ায় সরকারও খুশি হয়েছে। জয়-পরাজয় ভুলে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা সৌহার্দের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি গণতন্ত্রের মূল্যবোধের চর্চা তারা করবেন বলে আমি আশাবাদী। একটি হলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

এ সমাবর্তনে পাঁচ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে শতাধিক বিদেশি শিক্ষার্থী রয়েছে। এছাড়া ১৭ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়।

এ সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, থাইল্যান্ডের সিয়াম ইউনিভর্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গখোনভানিত, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খাঁন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads