সোনারগাঁয়ে ৪০ কেজি গাজাসহ আটক ২

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে ৪০ কেজি গাজাসহ আটক ২

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাসেদ (৫০) ও হাবিব (২৫)।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে কুমিল্লা থেকে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালানো হয়। এ সময় দুই বস্তায় ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads