ডিবির অভিযানে অপহৃত শিশু উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ডিবির অভিযানে অপহৃত শিশু উদ্ধার

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ৮ মে, ২০২২

গত ২৪ ঘন্টা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক অপহরণকারী ও ২মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময়  ৭বছর বয়সী অপহৃত এক শিশুসহ ৩ কেজি গাজা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

রোববার ভোরে ময়মনসিংহ কোতোয়ালীর শম্ভুগঞ্জ এলাকা থেকে অপহৃত ৭ বছরের শিশু শিপনকে উদ্ধারসহ অপহরণকারী বাবু মোল্লাকে (২২) গ্রেফতার করা হয়। দুই দিন আগে জেলার ভালুকা থানা এলাকা থেকে শিশু শিপনকে অপহরণ করে বাবু মন্ডল।

পরে মোবাইল ফোনে শিশু শিপনের পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। খুব দ্রুত টাকা দিতে না পারলে শিশু শিপনকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারী। সেই মোবাইল ফোনের সূত্র ধরে মামলার দায়িত্ব পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এর আগে, গত শনিবার বিকেলে জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন ধীতপুর থেকে ০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান (৪০) সুমন মিয়াকে (২২) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রোববার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম  এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads