ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকেই দায় নিতে হবে : হাইকোর্ট

সংগৃহীত ছবি

আইন-আদালত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকেই দায় নিতে হবে : হাইকোর্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২০

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে দায় নিতে হবে। জনগণের ওপর দোষ চাপানো যাবে না।

আজ বৃহস্পতিবার হাইকোর্ট এই নির্দেষ দেন। আদালত বলেন, ইতোমধ্যেই বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত। যদি ঢাকায় কোনোভাবে করোনার সাথে ডেঙ্গুর প্রার্দুভাব শুরু হয়। তখন মানুষের শেষ জায়গাটিও থাকবে না।

আদালতে দাখিল করা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে, বিচারবিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতায় কে দায়ী তা চিহ্নিত হয়নি।

গতবছর রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আংশিক অবহেলাকে দায়ী করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

গত সোমবার (৯ মার্চ) এ তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেয়া হয়। হাইকোর্টের নির্দেশে গত বছর ১২নভেম্বর ঢাকা জেলা আদালতের বিচারক মো. হেলাল চৌধুরীর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে একটি সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads