সিরাজগঞ্জ তাড়াশে এবং সলঙ্গায় করোনা ভাইরাস (কোভিট-১৯) মহামারীতে কর্মহীন হত-দরিদ্র ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চলনবিল হাফ ম্যারাথন ও বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন (বসা)’র যৌথ উদ্যোগে ৩৫টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়া বিকালে সলঙ্গা অনার্স কলেজ মাঠে জেলা পরিষদের নারী সদস্য ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা পারভীন লাভলী শতাধিক কর্মহীন মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ, বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন (বসা) সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরেশ চন্দ্র কেরকেটা, সমাজসেবক অখিল সরকার, খাদ্য পরিদর্শক পরিতোষ কুমার সরকার, উন্নয়নকর্মী সুশীল সরকার, বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন (বসা) কেন্দ্রীয় সভাপতি ও চলনবিল হাফ ম্যারাথন এর আহব্বায়ক প্রশান্ত কেরকেটা, বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন (বসা)র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিলন কুজুর, বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন (বসা) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুজুর, খোকন সিং, নেপাল সিং, অসিত কুজুর প্রমুখ।
তাছাড়া সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সহসভাপতি ফণি ভুষণ পোদ্দার, সলঙ্গা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা পারভীন রিক্তা উপস্থিত ছিলেন।





