দশঘর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত সাংবাদিক পাবেল

সংগৃহীত ছবি

সারা দেশ

দশঘর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত সাংবাদিক পাবেল

  • বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাবেল সামাদ। আজ রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে দশঘর ইউনিয়ন পরিষদের এক বৈঠকে ভোটের মাধ্যমে তিনি প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন।

সভায় ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন ৪নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম এবং সকলের সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ফুলমালা বেগম।

এ সময় দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads