মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়নে আজ রোববার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ‘স্বাস্থ্য মেলা’ আয়োজন করা হয়।
উপজেলা প.প কর্মকর্তা মৃদুল কুমার আচার্য্য সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো: গোলাম নবী।
জানা গেছে, ইউএসএইড’র মামনি প্রকল্প, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প ও সেফ দ্য চিলড্রেন সংস্থার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত মেলার আলোচনা সভায় বিশেষ অতিথি ডা. আসিফ ইকবাল, মামনি প্রকল্পের সিনিয়র ব্যাবস্থাপক ডা. নাজমুন নাহার, আঞ্চলিক ব্যাবস্থাপক শফিউল কবির, জেলা ব্যাবস্থাপক মতিউর রহমান, ব্যাবস্থাপক নারায়ন চন্দ্র সাহা, এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আমিন, আব্দুল কাদের, আনিসুর রহমান, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গর্ববতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সরকার গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ইউনিয়ন এফডবিøউসি কার্যক্রমের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার প্রতিদিন ১৭ থাকলেও তা ২ জনে নামিয়ে আনার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।





