দাগনভূঞায়  কৃষকদের মাঝে ১৮ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দাগনভূঞায় কৃষকদের মাঝে ১৮ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ, ২০২০

দাগনভূঞা উপজেলা কৃষি বিভাগের বাস্তবায়নে উপজেলার তিনটি সিআইজি গ্রুপে কৃষকদের মাঝে ১৮ লাখ টাকা মুল্যের বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এ যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করেন। ন্যাশনাল এগ্রিকালচার প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট এর আওতায় এআইএফ-২ ম্যাচিং গ্রান্টের মাধ্যমে বিভিন্ন সিআইজি কৃষক গ্রুপের মধ্যে বরাদ্দকৃত যন্ত্রপাতি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদিত্য মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার সালাম নগর পুরুষ ফসল সমবায় সমিতি, চাঁনপুর পুরুষ ফসল সমবায় সমিতি ও চন্ডিপুর মহিলা ফসল সমবায় সমিতির মাঝে ছয়টি পাওয়ার টিলার, দুইটি ধান কাটার যন্ত্র এবং একটি পাওয়ার থ্রেসার মেশিন প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads