নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকা বিরল ও বোচাগঞ্জ উপজেলায় ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
খোজ নিয়ে জানা যায়, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকা দিনাজপুর-২ এর বিরল ও বোচাগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় ৩দিন ধরে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিবন্ধী, আদিবাসী, কর্মহীন এবং দুঃস্থ্য মানুষের ঘরে ঘরে দলীয় নেতাকর্মীরা খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবানের প্যাকেট পৌছে দিচ্ছেন।
বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় জানান, স্থানীয় এমপি খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী বলেন, ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় কর্মহীন মানুষের ঘরে ঘরে স্থানীয় এমপি খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
২টি উপজেলার দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর এলাকায় তালিকা প্রস্তুতের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন। এই ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে ২ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান।





