দুঃস্থ মহিলা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ

বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০২০-২০২১ এর অর্থায়নে ৬৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

ছবি- প্রদীপ রায় জিতু

সারা দেশ

দুঃস্থ মহিলা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ

  • বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০২১

বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০২০-২০২১ এর অর্থায়নে দুঃস্থ মহিলা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে ৪৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং ৬৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এমপি গোপাল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads