দেশে করোনায় আরো ৩৮ মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনায় আরো ৩৮ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ নভেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৮৮ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৬০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৪৭ হাজার ৩৪১ জন।

এতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন।

এর আগে, গতকাল দেশে আরও ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৮ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৩৩৪ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৭৭ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads