দেশে করোনায় আরো ৪৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২১১

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আরো ৪৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২১১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০২০

দেশে গত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৪ জনে। 

একই সময়ে নতুন করে ২ হাজার ২১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৪১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ১৪ হাজার ১২৬টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.০৯ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.২৬ শতাংশ।

নতুন যে ৪৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ২৭৪ জন বা ৭৮.৪৪ শতাংশ এবং নারী ৯০০ জন বা ২১.৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৪.১৬ শতাংশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads