দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ জুলাই, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭৫১ জনে। 

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৪। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।

আজ বুধবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭৫১ জনে। নমুনা শনাক্তের তুলনায় মৃত্যুহার ১ দশমিক ২৯ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads