দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৮

প্রতীকী ছবি

জাতীয়

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫ হাজার ৪১৬ জন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা গত ১০ এপ্রিল ১ লাখ অতিক্রম করেছিল। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৯ লাখ ২০ হাজার ৯২০ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৮০ হাজার ৬৮২ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৮৬৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ লাখ ৩৬ হাজার ৯৬২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৩ হাজার ২৭৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads