জাতীয়

দেশে যে কোনো সময় ছড়াতে পারে করোনা : আইইডিসিআর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২০

দেশে যে কোনো সময় করোনাভাইরাস ছড়াতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে শনিবার দুপুরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বের অন্তত ৯৭টি দেশে ছড়িয়েছে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস। যে কোনো সময় বাংলাদেশেও এ ভাইরাস সংক্রমণ হতে পারে। তবে এ বিষয়ে আতংকিত হওয়ার কিছু নেই বলেও আশ্বাস দেন তিনি।

মীরজাদী আরও জানান, দেশে একশ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহণ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেন আইইডিসিআরের পরিচালক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads