আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আজ রোববার লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।
পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে একটি করে ম্যাচে জয়লাভ করেছে।
৬ ম্যাচে ১টি জয় এবং বৃষ্টির কারণে ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩। অন্যদিকে ৫ ম্যাচে ১টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্টও ৩।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দিলে ফিকোয়াও, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।





