ধর্মপাশায় ব্যক্তিনামে সরকারী কমিউনিটি ক্লিনিক নির্মাণ চেষ্টার অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধর্মপাশায় ব্যক্তিনামে সরকারী কমিউনিটি ক্লিনিক নির্মাণ চেষ্টার অভিযোগ

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি, ২০২১

দেশের তৃনমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছে সরকার। এরই ধারাবাহিতায় গত বছরের ২০২০ সালের ১৯ এপ্রিল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক (৩ নং ওয়ার্ড) বর্তমান ৯ নং ওয়ার্ডে আশরাফুন্নেছা নামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য অনুমোদন দেন সিলেট ডিভিশনের এক্সিকিউটিব ইঞ্জিনিয়ার(হেল্থ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) কে.এম হাসানুজ্জামান। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ ৭ হাজার ১৪৬ টাকা বরাদ্দ দেয় সরকার।

 কিন্তু   ব্যাক্তিনামে ও ঝুঁকিপূর্ণ  স্থানে ওই সরকারি কমিউনিটি ক্লিনিকটি নির্মান করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিনাম বাদ দিয়ে স্থান পরিবর্তন করে জনসাধারণের  সুবিধাজনক স্থানে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ যথাযথ কর্তৃপক্ষের বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন মো.হাফিজুর রহমান শেলী।

অভিযোগের বিবরণে জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান ৯ নং ওয়ার্ডে আশরাফুন্নেছা নামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের অনুমতি দেয় সরকার।  এ ক্লিনিক নির্মাণের বিষয়ে এলাকার জনসাধারণ অবগত নয়। নির্মাণ সামগ্রী আসার পর এলাকাবাসী জানতে পেরেছে যে, এলাকার গণ্যমান্য ব্যাক্তিদেরকে না জানিয়ে উক্ত বর্তমান ৯নং ওয়ার্ডে (আশরাফুন্নেছা) নামে সরকারী কমিউনিটি ক্লিনিকটি নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

অভিযোগে আরো জানা যায়, হাওর পাড়ে ক্লিনিক নির্মাণের জন্য স্থান নির্ধারন করা হয়েছে।বর্ষাকালে হাওরের প্রচন্ড ঢেউয়ের আঘাতে প্রথম বছরেই লণ্ডভণ্ড  হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  ওই স্থানে কোন রাস্তা না থাকায় জনসাধারণের যাতায়াত করার কোন সূযোগ নেই। স্থানটিকে জনবিচ্ছিন্ন এলাকা বললেও চলে। তা ছাড়া কোন সরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিনাম থাকার ব্যাপারে এলাকাবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অপরদিকে উক্ত এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক নির্মানের জন্য দীর্ঘদিনের দাবী এলাকাবাসীর। এলাকার নবীনগঞ্জ বাজারের পাশে সুবিধাজনক  স্থান নির্ধারন করেও রেখেছেন এলাকাবাসী।

এলাকার জনসাধারণের চিকিৎসা ব্যবস্থার সুবিধার্থে ব্যাক্তিনাম বাদ দিয়ে ক্লিনিকের স্থান পরিবর্তন করে সুবিধাজনক স্থানে নির্মান করার দাবী জানান এলাকাবাসী।

এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, ক্লিনিক নির্মানের জন্য নির্ধারিত স্থানের জমিদাতার নাম ব্যবহার করা যেতে পারে। স্থান পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads