সারা দেশ

ধামরাইয়ে নান্নার ঐতিহ্যবাহী এলোকেশী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন 

  • ''
  • প্রকাশিত ২০ এপ্রিল, ২০২৪

ধামরাই( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই নান্নার ইউনিয়নে ঐতিহ্যবাহী এলোকেশী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার  উক্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই নান্নার ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে শতবর্ষ উদযাপন আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান সোহানা জেসমিন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ সভাপতি শাখাওয়াত হোসেন সাকু,যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মাসুদ লালটু ও উক্ত স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আব্দুল হান্নান  প্রমুখ।

আলোচনা সভা শেষে স্কুলের উদযাপন কমিটির  পক্ষ থেকে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা ও উক্ত  স্কুলের প্রাক্তন ছাত্র হাফিজুর রহমান এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের হাতে সম্মাননা স্মারক  তুলে দেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads