নন্দীগ্রামে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নন্দীগ্রামে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম, এসআই শাহ সুলতান ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের আব্দুল মান্নানের গভীর নলকূপ ঘর থেকে  জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নামুইট গ্রামের জরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫৫), হারুনুর রশিদের ছেলে আকবর আলী (৪৬), আক্কাস আলীর ছেলে আব্দুল বারিক (৩৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব আলী (৪০), দিলবর হোসেনের ছেলে লোকমান আলী (৪৫), হযরত আলীর ছেলে জুয়েল আলী (২৫), ফজলুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৪) ও এলাহী হোসেনের ছেলে হাসান আলী (২২)। এদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads