নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর, ২০২০

দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিতে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ আতাউর রহমান বক্তব্য রাখেন। সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক. মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, মোঃ মনোয়ার হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads