নবাবগঞ্জে ১৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

নবাবগঞ্জে ১৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।

সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখায় ঐ ১৬ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আফতাবগঞ্জ, দাউদপুর, ভাদুরিয়া বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) মো: আল মামুন। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভুমি) জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads